, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং:
Logo আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার Logo দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি Logo প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে Logo নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ Logo ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক Logo জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন Logo নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার Logo নোবেল পাওয়ার খবর কখন পেলেন

ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দুই দিনের প্রশিক্ষণ শুরু

  • প্রকাশের সময় : ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬০ পড়া হয়েছে

আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষে ময়মনসিংহে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি জানান, এই প্রশিক্ষণের ফলে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বহুগুণ বেড়ে যাবে। এটি একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী গঠনে এবং নির্বাচনী দায়িত্ব সঠিকভাবে পালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে পুলিশ সদস্যরা ভোটের মতো একটি বড় দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার মোড. পারভেজ আলমসহ সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

error: Content is protected !!

ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দুই দিনের প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময় : ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬