, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং:
Logo আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার Logo দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি Logo প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে Logo নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ Logo ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক Logo জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন Logo নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার Logo নোবেল পাওয়ার খবর কখন পেলেন

প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

  • প্রকাশের সময় : ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ১০ পড়া হয়েছে

লিবিয়ায় মানবপাচারকারীদের খপ্পরে পড়া ৩০৯ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল পরিচালিত একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত প্রচেষ্টায় তাদের সফলভাবে দেশে আনা সম্ভব হয়েছে। বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, দেশে ফিরে আসা প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে তাৎক্ষণিক খাবার ও ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, লিবিয়ায় অবস্থানরত এসব বাংলাদেশিরা মূলত মানবপাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়েছিলেন। ইউরোপে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে দালালেরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। অনেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন, আবার অনেকে লিবিয়ায় গিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের মুখোমুখি হন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন প্রক্রিয়া সফল করতে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধ উপায়ে বিদেশযাত্রা নিরুৎসাহিত করতে এবং বিদেশে যেকোনো বিপদে পড়া নাগরিকদের দ্রুত ও নিরাপদভাবে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ তৎপর রয়েছে।

শেয়ার করুন

error: Content is protected !!

প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

প্রকাশের সময় : ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬