, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং:
Logo আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার Logo দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি Logo প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে Logo নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ Logo ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক Logo জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন Logo নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার Logo নোবেল পাওয়ার খবর কখন পেলেন

ডিআইজি ও এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত | ভাঙাগড়া

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭২ পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (সর্বশেষ রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত), ঢাকার সাবেক এসপি মো. আসাদুজ্জামান (সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত), ডিএমপির সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম (সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত), ডিএমপির সাবেক এসি মোহাম্মদ ইমরুল (কক্সবাজার এপিবিএনে সংযুক্ত), ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম (কক্সবাজার এপিবিএনে সংযুক্ত)।

মন্ত্রণালয়ের জারি করা আদেশে উল্লেখ করা হয়, পূর্বে সাময়িক বরখাস্ত থাকা এই কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের স্থায়ী বরখাস্ত করা হলো।

আদালতের রায় অনুযায়ী, ট্রাইব্যুনাল-২ সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, আব্দুল্লাহিল কাফি এবং শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। অন্যদিকে ট্রাইব্যুনাল-১ শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

#পুলিশ_বরখাস্ত #মানবতাবিরোধী_অপরাধ #আইনশৃঙ্খলা #আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনাল #স্বরাষ্ট্র_মন্ত্রণালয় #আইনি_পদক্ষেপ #কারাদণ্ড #মৃত্যুদণ্ড #যাবজ্জীবন #বিচার_প্রক্রিয়া #PoliceDismissal #HumanRightsViolation #BangladeshNews #BreakingNews #LawAndOrder #CrimeNews

শেয়ার করুন

error: Content is protected !!

ডিআইজি ও এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত | ভাঙাগড়া

প্রকাশের সময় : ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬