, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং:
Logo আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার Logo দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি Logo প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে Logo নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ Logo ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক Logo জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন Logo নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার Logo নোবেল পাওয়ার খবর কখন পেলেন

নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ

  • প্রকাশের সময় : ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৮ পড়া হয়েছে

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের পারিবারিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নাটোরের জনমনে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে এমপির জ্যেষ্ঠ পুত্র নুরুজ্জামান মিন্টুর সম্পৃক্ততার অভিযোগ এবং খোদ এমপির একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন স্থানে এমপির পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে প্রতিবাদ জানাচ্ছেন। গত ক’দিনের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই খোদ এমপি আবদুল আজিজের আশালীন ভিডিও দৃশ্যত ক্ষোভের আগুলে ঘি ঢেলে দিয়েছে। এই দুই ইস্যুতে টালমাটাল নাটোরের রাজনীতি। ফেসবুক জুড়ে সমালোচনার পাশাপাশি ধিক্কার জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে, গতকাল সকালে সমাজিক যোগাযোগমাধ্যমে মিন্টুর বাবা নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে। দুই ভাইয়ের অনুসারীদের মধ্যে দ্বন্দ্বও আছে।

ঘটনার সূত্রপাত ঘটে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের ওপর হামলার মাধ্যমে। এর মধ্যেই গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) দুর্বৃত্তদের হাতে খুন হন।

গত ১৪ই অক্টোবর রাতে চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী দুই যুবক তাকে কুপিয়ে গুরুতর জখম করে। দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত ৮টায় ঢাকার বিএমইউ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর নিহত শাকিলের পরিবারসহ দলীয় নেতাকর্মীরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। শাকিলের বাবা রবিউল করিম জানান, ঘটনার আগে ২০শে এপ্রিল নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে শাকিল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলেও পুলিশ তাতে গুরুত্ব দেয়নি। হামলাকারীদের চিহ্নিত করতেও পুলিশ ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ রয়েছে। শাকিলের মৃত্যুর পর মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা এবং রাতে গুরুদাসপুরের বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এমপি আব্দুল আজিজ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলে বিক্ষুব্ধ জনতা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। দাফন সম্পন্ন হওয়ার পরপরই চাঁচকৈড় বাজারের রাশ আরবান মেগা শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে গুরুদাসপুরের বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে দ্বিতীয় জানাজার সময় বক্তব্যে নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে চান এমপি আব্দুল আজিজ। অপরদিকে জানাজা শেষে বিক্ষোভকারীরা একটি শপিংমল ভাঙচুর করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী ও পরে ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেয়া হয়।

আইনি ও সাংগঠনিক পদক্ষেপে বড় ধরণের পরিবর্তন এসেছে। শাকিল হত্যা মামলায় এমপি পুত্র নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত পরিপত্রে মিন্টুকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। ছাত্রদল সূত্রে জানা যায়, নিহত শাকিল এমপির ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের অনুসারী ছিলেন, যা পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত দেয়। এই হত্যা মামলায় আজিজের পুত্র নুরুজ্জামান মিন্টুকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে যুবদল নেতা এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে তিনদিনের রিমান্ডে নেয়ার পর পরই দায়িত্বে অবহেলার কারণে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। বিষয়টি এখন এলাকায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সেখানে থানায় সাধারণ ডায়েরি করার কথাও উল্লেখ করেছিলেন।

অন্যদিকে, এমপি আব্দুল আজিজকে জড়িয়ে ছড়িয়ে পড়া তিনটি ভিডিও ক্লিপ নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওগুলোতে এমপিকে আপত্তিকর অঙ্গভঙ্গি ও কথা বলতে দেখা যায়। প্রবাসী আশফাক আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওগুলো প্রকাশ করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়। নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন এমপি আব্দুল আজিজ। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ এআই প্রযুক্তি ব্যবহার করে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিডিও ছড়াচ্ছে এবং তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। বর্তমান পরিস্থিতিতে এমপির পদত্যাগ দাবি করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এমন কি এসময় তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। আশফাক নামের ওই আইডি থেকে এরইমধ্যে তার বিভিন্ন অপকর্ম ও তার দুই সন্তানের নানা ধরনের অনৈতিক কাজের সমালোচনা করা হচ্ছিল। ষড়যন্ত্রমূলকভাবে মান ক্ষুণ্ন্ন করার জন্য এআই প্রযুক্তি দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে প্রতিপক্ষ।

শেয়ার করুন

error: Content is protected !!

নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ

প্রকাশের সময় : ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬