আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষে ময়মনসিংহে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি জানান, এই প্রশিক্ষণের ফলে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বহুগুণ বেড়ে যাবে। এটি একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী গঠনে এবং নির্বাচনী দায়িত্ব সঠিকভাবে পালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে পুলিশ সদস্যরা ভোটের মতো একটি বড় দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার মোড. পারভেজ আলমসহ সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।