, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং:
Logo আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার Logo দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি Logo প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে Logo নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ Logo ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক Logo জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন Logo নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার Logo নোবেল পাওয়ার খবর কখন পেলেন

৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি

  • প্রকাশের সময় : ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ৪১ পড়া হয়েছে

পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি ও বৈষম্যের অভিযোগ তুলেছেন বিভিন্ন বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। তারা অবিলম্বে ৪৩, ৪৪ এবং ৪৮তম বিসিএসের গেজেটবঞ্চিতদের চাকরিতে নিয়োগের জোরালো দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীরা মনে করেন, দীর্ঘ প্রক্রিয়া শেষে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও গেজেট প্রকাশ না করায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

ভুক্তভোগী প্রার্থীদের অভিযোগ, অতীতের বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তন ও বৈষম্যমূলক নীতির কারণে মেধাবী প্রার্থীরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। গোয়েন্দা প্রতিবেদনের নামে অতীতে অনেক প্রার্থীর ওপর অযথা হয়রানি চালানো হয়েছে, যা আজও পুরোপুরি কাটেনি। এই অবস্থার অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করার দাবি জানান তারা।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আরও উল্লেখ করেন যে, একটি দীর্ঘ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাপ পেরিয়ে তারা চূড়ান্ত সাফল্যের মুখ দেখেছেন। কিন্তু দীর্ঘসূত্রতার কারণে তাদের জীবন থেকে মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং মানসিকভাবে চরম হতাশার সৃষ্টি হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের নীতিনির্ধারক মহলের কাছে তাদের একটাই চাওয়া, দ্রুত গেজেট প্রকাশ করে তাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হোক।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিসিএস নিয়োগের ক্ষেত্রে পুলিশ যাচাই প্রক্রিয়া আরও আধুনিক ও জনবান্ধব করার দাবি দীর্ঘদিনের। বর্তমান পরিস্থিতিতে এই বঞ্চিত প্রার্থীরা সরকারের উচ্চপর্যায়ে তাদের স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

শেয়ার করুন

error: Content is protected !!

৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি

প্রকাশের সময় : ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬