, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন গাজীপুর সিটি নির্বাচন: বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী, জামায়াতের একক প্রার্থী গাজীপুরে গরু চুরি: উদ্ধার না হলেও মামলার গ্যাঁড়াকলে বাদী, নাটের গুরু শ্রমিক দল নেতা বাবুল নিউইয়র্কে বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ফের কমলো বিশ্ববাজারে তেলের দাম | ভাঙাগড়া সরকারের খাল খনন বিশাল পরিকল্পনা, বাস্তবায়ন ভেস্তে যাওয়ার সঙ্কা | ভাঙাগড়া এক লাফে লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম | ভাঙাগড়া ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দুই দিনের প্রশিক্ষণ শুরু ভারতের বিরুদ্ধে ‘চক্রান্তের’ অভিযোগ রিজভীর: ব্রিকস, আদানি বিদ্যুৎ ও আন্তর্জাতিক প্রসঙ্গ রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় হাতেনাতে আটক ১১ তারেক রহমানের চূড়ান্ত তদারকিতে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণার প্রাক্কালে যাদের নাম আলোচনায়
শিল্পে চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

ভাঙাগড়া ন্যাশনাল ডেস্ক:

শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে দেশের শীর্ষ ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে আয়োজিত এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের গৃহীত নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় গণমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক জানান, ব্যবসায়ীরা সরকারের প্রতি পূর্ণ আস্থা রাখতে চান এবং ঘোষিত পরিকল্পনাগুলোর যথাযথ বাস্তবায়ন চান। প্রধানমন্ত্রীর বরাতে তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে দেশের শিল্প খাতে জ্বালানি সংকট অনেকাংশে কেটে যাবে এবং উৎপাদন আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে।

এদিকে ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ২০২৮ সালের মধ্যে নতুন একটি এফএসআরইউ চালুর লক্ষ্য নিয়ে কাজ এগোচ্ছে। এটিসহ দেশে মোট পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পাশাপাশি স্থলভাগেও এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

জনপ্রিয়

আসন্ন গাজীপুর সিটি নির্বাচন: বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী, জামায়াতের একক প্রার্থী

error: Content is protected !!

শিল্পে চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

শিল্পে চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬