, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং:
Logo আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার Logo দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি Logo প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে Logo নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ Logo ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক Logo জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন Logo নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার Logo নোবেল পাওয়ার খবর কখন পেলেন

বেসরকারি বিশ্ববিদ্যালয় চিত্র: শর্ত পূরণ করছে মাত্র ২২টি, ৯৫টিরই নেই অনুমোদন

বিশেষ প্রতিবেদন:
  • প্রকাশের সময় : ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৬ পড়া হয়েছে

তিন দশক পেরিয়ে গেলেও নিজস্ব স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে পারেনি ‘দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ’। ১৯৯৬ সালে দেশের ১২তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটিতে দীর্ঘ সময়েও নিয়োগ দেওয়া হয়নি কোনো স্থায়ী উপ-উপাচার্য (প্রো-ভিসি) কিংবা কোষাধ্যক্ষ (ট্রেজারার)। ভারপ্রাপ্ত উপাচার্য বা বিভিন্ন অনুষদের ডিনদের দিয়েই কোনোমতে টেনেটুনে চালানো হচ্ছে একাডেমিক কার্যক্রম।

পিপলস ইউনিভার্সিটির এই চিত্র দেশের সামগ্রিক বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের এক বাস্তব প্রতিফলন। দেশের সিংহভাগ প্রতিষ্ঠানই সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বছরজুড়ে শিক্ষা ব্যবসা চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, দেশের ১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস রয়েছে মাত্র ৫৪টির। তবে একাডেমিক কার্যক্রম চালানোর প্রয়োজনীয় সব শর্ত ও অবকাঠামো পূরণ করে ইউজিসির চূড়ান্ত সনদ পেয়েছে মাত্র ২২টি বিশ্ববিদ্যালয়। অর্থাৎ, দেশের বাকি ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছেই ইউজিসির যথাযথ সনদ বা অনুমোদন নেই।

ইউজিসির তথ্যমতে, স্থায়ী ক্যাম্পাস না থাকা ৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টিতে এখনও পাঠদান শুরু হয়নি এবং অনিয়মের কারণে ৫টির অনুমোদন স্থগিত রাখা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও আশঙ্কাজনক। অন্তত ১৮টি বিশ্ববিদ্যালয় ১২ বছরের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম চালালেও নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হতে ব্যর্থ হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী, অনুমোদনের সর্বোচ্চ ১২ বছরের (৭ বছর প্রাথমিক + ৫ বছর বর্ধিত) মধ্যে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তর বাধ্যতামূলক। কিন্তু আইন অমান্য করলেও ইউজিসির পক্ষ থেকে দৃশ্যমান বা কঠোর কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না।

সতর্কবার্তাতেই সীমাবদ্ধ ইউজিসির পদক্ষেপ
ইউজিসি সূত্র জানায়, অনেক উদ্যোক্তা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন নিলেও পরবর্তীতে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে ট্রাস্টি বোর্ড গঠন করে একক আধিপত্য গড়ে তোলেন। মালিকপক্ষের প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক সম্পর্কের কারণে ইউজিসি কঠোর পদক্ষেপ নিতে হিমশিম খায়।

গত বছর ৮০টি প্রতিষ্ঠানের অনিয়ম চিহ্নিত করে ২০ থেকে ২২টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। কেবল ‘লাল তালিকাভুক্ত’ করা বা শিক্ষার্থী-অভিভাবকদের ভর্তি না হতে সতর্কবার্তা জারি করেই দায় সারছে কমিশন।

উপযুক্ত শিক্ষকের তীব্র সংকট
সমস্যা কেবল অবকাঠামোতেই নয়, গুণগত শিক্ষকমণ্ডলীর ঘাটতিও চরম। ইউজিসির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ৩৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য, ৯৬টিতে উপ-উপাচার্য এবং ৪৭টিতে কোনো কোষাধ্যক্ষ নেই।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রায় ৭০ শতাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল গঠনের মতো ন্যূনতম ৯ জন অধ্যাপক নেই। এমনকি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় চলছে মাত্র ১ জন অধ্যাপক নিয়ে, আর ৩-৪টি বিশ্ববিদ্যালয়ে কোনো পূর্ণকালীন অধ্যাপকই নেই। অধিকাংশ প্রতিষ্ঠানই বাইরে থেকে সাময়িকভাবে ভিসি ভাড়া করে প্রশাসনিক কাজ চালাচ্ছে।

শিক্ষাবিদদের মতে, ট্রাস্টি বোর্ডের ব্যবসায়ী মনোভাব, প্রশাসনিক তদারকির অভাব এবং যোগ্য শিক্ষকের অনুপস্থিতির কারণে দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ই মানসম্মত শিক্ষার মৌলিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।

#বেসরকারি_বিশ্ববিদ্যালয় #উচ্চশিক্ষা #ইউজিসি #ক্যাম্পাস #শিক্ষা_খাত #স্থায়ী_ক্যাম্পাস #লাল_তালিকা #শিক্ষক_সংকট #অনিয়ম #উচ্চশিক্ষা_সংকট #PrivateUniversity #HigherEducation #UGC #BangladeshEducation #UniversityNews #EducationCrisis

শেয়ার করুন

error: Content is protected !!

বেসরকারি বিশ্ববিদ্যালয় চিত্র: শর্ত পূরণ করছে মাত্র ২২টি, ৯৫টিরই নেই অনুমোদন

প্রকাশের সময় : ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬