, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন গাজীপুর সিটি নির্বাচন: বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী, জামায়াতের একক প্রার্থী গাজীপুরে গরু চুরি: উদ্ধার না হলেও মামলার গ্যাঁড়াকলে বাদী, নাটের গুরু শ্রমিক দল নেতা বাবুল নিউইয়র্কে বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ফের কমলো বিশ্ববাজারে তেলের দাম | ভাঙাগড়া সরকারের খাল খনন বিশাল পরিকল্পনা, বাস্তবায়ন ভেস্তে যাওয়ার সঙ্কা | ভাঙাগড়া এক লাফে লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম | ভাঙাগড়া ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দুই দিনের প্রশিক্ষণ শুরু ভারতের বিরুদ্ধে ‘চক্রান্তের’ অভিযোগ রিজভীর: ব্রিকস, আদানি বিদ্যুৎ ও আন্তর্জাতিক প্রসঙ্গ রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় হাতেনাতে আটক ১১ তারেক রহমানের চূড়ান্ত তদারকিতে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণার প্রাক্কালে যাদের নাম আলোচনায়

তারেক রহমানের চূড়ান্ত তদারকিতে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণার প্রাক্কালে যাদের নাম আলোচনায়

  • প্রকাশের সময় : ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ পড়া হয়েছে

মেয়াদ ফুরিয়ে আসায় অতি দ্রুতই নতুন নেতৃত্বের দেখা পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলের নীতি নির্ধারণী পর্যায়ের শেষ মুহূর্তের পর্যালোচনা শেষে যেকোনো সময়ে নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি আত্মপ্রকাশ করতে পারে।

সংগঠনটির একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ছাত্রদলের আগামী নেতৃত্ব বাছাইয়ের পুরো বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত দিনে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের ভূমিকা, কারাবরণ, সাম্প্রতিক জুলাই বিপ্লবের সক্রিয়তা, শিক্ষাগত যোগ্যতা এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে সুপরিচিতি ও গ্রহণযোগ্যতাকে এবার শীর্ষ নেতৃত্বের মূল ভিত্তি ধরা হচ্ছে। পুরনো সিন্ডিকেট বা সাবেক নেতাদের প্রভাবমুক্ত রাখতে প্রধানমন্ত্রী নিজেই পদপ্রার্থীদের আমলনামা নিজে খতিয়ে দেখছেন।

সম্প্রতি ছাত্রদলের বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সাথে এক বৈঠকে বসুন তারেক রহমান। ওই আলোচনায় নতুন নেতৃত্বের জন্য সম্ভাব্য বেশ কয়েকজন যোগ্য প্রার্থীর বিষয়ে মতবিনিময় করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ পদের জন্য দৌড়ঝাঁপে এগিয়ে আছেন— এ বি এম ইজাজুল কবির (রুয়েল), মনজুরুল আলম (রিয়াদ), আমান উল্লাহ আমান, এইচ এম আবু জাফর (জাফর), মমিনুল ইসলাম (জিসান), ইব্রাহিম খলিল, রাজু আহমেদ, খোরশেদ আলম (সোহেল), কাজী জিয়া উদ্দিন বাসিত, আরিফুল ইসলাম (আরিফ), তরিকুল ইসলাম (তারিক), আবদুর রহিম (রনি) এবং মিনহাজ আহমেদ (প্রিন্স)।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রকাশ করেন, রাজনৈতিক ত্যাগ ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজের সুযোগ্য প্রমাণ রাখা নেতারাই আগামী দিনের কমিটিতে মূল দায়িত্বে আসবেন। প্রাথমিক ধাপে শীর্ষ পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি চালুর মাধ্যমে নতুন পথচলা শুরু হতে পারে।

জনপ্রিয়

আসন্ন গাজীপুর সিটি নির্বাচন: বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী, জামায়াতের একক প্রার্থী

error: Content is protected !!

তারেক রহমানের চূড়ান্ত তদারকিতে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণার প্রাক্কালে যাদের নাম আলোচনায়

প্রকাশের সময় : ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬