আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার
দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি
প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে
নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ
ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক
জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার
নোবেল পাওয়ার খবর কখন পেলেন
বসতভিটা নেই, শিক্ষক নিয়োগে বাদ ইবির সাবেক শিক্ষার্থী
- প্রকাশের সময় : ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২৩ পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মেধার ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েও শেষ পর্যন্ত নিয়োগ পাননি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী মিশন আচার্য। ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকার স্থায়ী এই বাসিন্দা উপজেলা পর্যায়ে ১৭তম স্থান অর্জন করেছিলেন। কিন্তু তাঁর নিজের নামে কোনো বসতভিটা বা স্থায়ী বাড়ি না থাকায় এই শিক্ষকতার সুযোগ হাতছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের সঙ্গে লড়াই করে পড়াশোনা শেষ করা এই তরুণের জীবনে এমন ঘটনায় গভীর হতাশার সৃষ্টি হয়েছে।
পরিবার ও ব্যক্তিগত সূত্রে জানা যায়, মিশন আচার্যের জন্মের বহু আগেই তাঁর বাবা পরিবার ছেড়ে চলে যান। এরপর থেকে মায়ের সঙ্গে ঝিনাইদহ শহরে বিভিন্ন ভাড়া বাসায় থেকে তিনি বড় হয়েছেন এবং পড়াশোনা চালিয়ে গেছেন। কলাবাগান এলাকায় তাঁর জন্ম হলেও নিজের কোনো জমি বা বসতবাড়ি না থাকায় তিনি জন্মসূত্রে ভূমিহীন হিসেবেই বড় হয়েছেন। তাঁর মা মানুষের বাসায় কাজ করে অত্যন্ত কষ্ট করে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। চরম আর্থিক সংকট ও সংগ্রামের মধ্য দিয়ে বড় হওয়া এই তরুণ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন না।
নিয়োগ প্রক্রিয়ার জটিলতা সম্পর্কে মিশন জানান, সরকারি চাকরির ক্ষেত্রে জমির কাগজপত্র লাগতে পারে ভেবে তাঁর এক খালু গ্রামে তাঁকে দুই শতক জমি লিখে দেন। পুলিশি তদন্তের সময় তিনি সেই জমির দলিল জমা দিলেও সেখানে কোনো বসতবাড়ি না থাকায় আপত্তি ওঠে। তিনি দাবি করেন, পুলিশের পক্ষ থেকে প্রথমে ভূমিহীন সনদ কিংবা জমির দলিলের যেকোনো একটি দিলেই চলবে বলে জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত স্থায়ী ঠিকানায় নিজস্ব বসতভিটা না থাকার কারণ দেখিয়ে তাঁকে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হয়নি।
এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন যে, মিশন আচার্যের নিয়োগের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা ও বসতভিটা নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পুরো বিষয়টি লিখিতভাবে শিক্ষা অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত এই সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান বের হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে, রাষ্ট্র ও সমাজের কাছে নিজের মেধার মূল্যায়ন চেয়ে চাকরিটি ফিরে পেতে সরকারের উচ্চপর্যায়ের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই তরুণ শিক্ষকপ্রার্থী।

📢 জাতীয় সাপ্তাহিক ‘ভাঙাগড়া’ (নিবন্ধন নং: ডিএ ৫৩২/৯১) মূদ্রণ ও অনলাইন মিডিয়ায় “সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে” আজই যোগাযোগ করুন… 













