আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার
দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি
প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে
নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ
ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক
জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার
নোবেল পাওয়ার খবর কখন পেলেন
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু
- প্রকাশের সময় : ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৩০ পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎপৃষ্টের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তেরো বছর বয়সী লামিয়া। এর মাধ্যমে এই হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল তিন জন শিক্ষার্থী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, মৃত লামিয়ার শরীরের প্রায় ৫৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে তার মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার বিকেলে একই ঘটনায় দগ্ধ এগারো বছর বয়সী আতিয়া এবং পরদিন সকালে চৌদ্দ বছর বয়সী জিদনী আক্তার মারা যায়। ঘটনার পর থেকেই দগ্ধ পাঁচ কিশোরীকে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আরও দুই শিক্ষার্থী, যাদের অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত কিছুদিন আগে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাজীপাড়া এলাকায় মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার তিনতলা ভবনের ছাদে শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। ওই ছাদের ওপর দিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক লক্ষ তেত্রিশ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে কোনোভাবে স্পর্শ লাগলে পাঁচ ছাত্র একসঙ্গে দগ্ধ হয়। ঝুঁকিপূর্ণ এই তারের নিচে ভবন নির্মাণ ও শিশুদের খেলাধুলার সুযোগ রাখা নিয়ে স্থানীয় পর্যায়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে।

📢 জাতীয় সাপ্তাহিক ‘ভাঙাগড়া’ (নিবন্ধন নং: ডিএ ৫৩২/৯১) মূদ্রণ ও অনলাইন মিডিয়ায় “সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে” আজই যোগাযোগ করুন… 













