আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার
দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি
প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে
নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ
ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক
জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার
নোবেল পাওয়ার খবর কখন পেলেন
তৃণমূল সাংবাদিকতার বাতিঘর ‘আসাদ জং’: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় পথিকৃৎ
- প্রকাশের সময় : ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১১৯ পড়া হয়েছে

এস রহমান রাসেল:
নব্বইয়ের দশকের উত্তাল সময় থেকে বৃহত্তর উত্তরা ও টঙ্গী অঞ্চলের অলিগলি চষে বেড়ানো এক সংবাদ সৈনিকের নাম আসাদ জং। যিনি কেবল সংবাদের পেছনে ছুটেই তার দায়িত্ব শেষ করেননি; বরং নিজের ক্ষুরধার লেখনি, অনন্য কাব্যিক ভাষাশৈলী এবং সত্য প্রকাশের আপসহীন মানসিকতায় পরিণত হয়েছেন এক সময়ের পুরো উত্তরা-টঙ্গী এলাকার তৃণমূল সাংবাদিকদের অকৃত্রিম অভিভাবকে।
দীর্ঘ সংবাদচর্চার ক্যারিয়ারে সাধারণ মাঠপর্যায়ের সংবাদকর্মী থেকে শুরু করে জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের সম্পাদকীয় টেবিল—সবখানেই তিনি স্বাক্ষর রেখেছেন সমান দক্ষতার সাথে। সমাজের অন্যায়, দুর্নীতি, অসঙ্গতি আর কুচক্রী মহলের বিরুদ্ধে তার কলম চলেছে বরাবরই খাপখোলা তরবারির মতো। অপরাধী চক্রের রক্তচক্ষু, রাজনৈতিক ষড়যন্ত্র কিংবা নানা ঘাত-প্রতিঘাত কোনো কিছুই তাকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি।
সাংবাদিকতার কঠোর পেশাদারিত্বের আড়ালে আসাদ জং একজন বিরল মানবিক ব্যক্তিত্ব। অসহায়, হতদরিদ্র মানুষ যখনই আইনি জটিলতা বা খাদ্য ও আর্থিক সংকটে পড়েছেন, তিনি বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। মানুষের অধিকার রক্ষার পাশাপাশি অবলা পশুপাখির প্রতি তার গভীর মমতা ও প্রাণীপ্রেম স্থানীয় বাসিন্দাদের মাঝে তাকে আলাদা এক মর্যাদার আসনে বসিয়েছে। অসংখ্য নতুন ও নবীন সংবাদকর্মীর পথপ্রদর্শক হয়ে তিনি তৈরি করেছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক নতুন ধারা।
বর্তমান ভার্চুয়াল বা সোশ্যাল মিডিয়ার যুগে নতুন প্রজন্মের অনেকের কাছে হয়তো তিনি অতি পরিচিত, কারো কাছে শুনো নাম, কিংবা কারো কাছে অপরিচিত। তবে প্রযুক্তির এই পরিবর্তনের জোয়ারেও তিনি নিজের আপন মহিমায় উজ্জ্বল। লোকচক্ষুর অন্তরালে কিংবা কোলাহলমুক্ত থেকে এখনো তিনি পালন করে যাচ্ছেন তার সাংবাদিকতার নৈতিক দায়িত্ব।
উত্তরা-টঙ্গী এলাকার সাংবাদিক সমাজ এবং গুণগ্রাহীরা এই অকুতোভয় ও মানবিক সাংবাদিকের সার্বিক সুস্থতা, দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করছেন। পেশাদারিত্ব ও মানবিকতার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

📢 জাতীয় সাপ্তাহিক ‘ভাঙাগড়া’ (নিবন্ধন নং: ডিএ ৫৩২/৯১) মূদ্রণ ও অনলাইন মিডিয়ায় “সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে” আজই যোগাযোগ করুন… 













