, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং:
Logo আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার Logo দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি Logo প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে Logo নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ Logo ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক Logo জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন Logo নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার Logo নোবেল পাওয়ার খবর কখন পেলেন

শুধু স্বামীর গৃহেই নয়, পিত্রালয়েও ৬৮% নারী পারিবারিক নির্যাতনের শিকার: গবেষণা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৮ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারীর প্রতি পারিবারিক নির্যাতনের ঘটনা কেবল স্বামীর বাড়িতেই সীমাবদ্ধ নয়; গবেষণায় দেখা গেছে, প্রায় ৬৮ শতাংশ নারী তাদের বাবার বাড়িতেও নানা ধরনের সহিংসতার মুখোমুখি হন। শৈশব থেকেই চলাফেরায় বাধা, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সংকুচিত করার মধ্য দিয়ে যে বৈষম্য তৈরি হয়, তা পরবর্তীতে পরিবার ও সমাজে একপ্রকার ‘স্বাভাবিক’ আচরণ হিসেবে প্রতিষ্ঠা পায়।

রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরাম মিলনায়তনে ‘প্রাগ্রসর’ আয়োজিত ‘পিত্রালয়: নারীর প্রতি পারিবারিক সহিংসতার এক উপেক্ষিত ক্ষেত্র’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় এসব তথ্য ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে ভারতের নারীবাদী অধিকারকর্মী ও ‘স্বয়ম’-এর প্রতিষ্ঠাতা অনুরাধা কাপুর বলেন, নারীর প্রতি সহিংসতা বলতে সাধারণত বৈবাহিক জীবনের নির্যাতনকেই প্রাধান্য দেওয়া হয়। অথচ পিত্রালয়েও বাবা-মা কিংবা ভাইদের মাধ্যমে নারীরা চরিত্রহনন, শারীরিক ও যৌন নির্যাতন, মারধর এমনকি সম্পত্তির অধিকার চাওয়া নিয়ে মানসিক চাপের শিকার হন। অনেক সময় স্বামীর ঘরে নির্যাতিত হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে চাইলেও তা মেলেনি; বরং ‘মানিয়ে নেওয়ার’ পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, শৈশবে ঘটে যাওয়া অনেক বৈষম্য বা মানসিক নির্যাতনকে নারীরা দীর্ঘদিন সহিংসতা হিসেবে চিহ্নিত করতে পারেন না, কারণ সামাজিক কাঠামোর কারণে এগুলোকে স্বাভাবিক মনে করা হয়। তবে অনেক নারী এসব প্রতিকূলতা কাটিয়ে নিজস্ব কৌশলে আত্মমর্যাদাপূর্ণ জীবন তৈরি করতে সক্ষম হয়েছেন।

অনুষ্ঠানে ‘ইউ ক্যান’-এর নির্বাহী পরিচালক জিনাত আরা হক বলেন, সমাজে প্রচলিত ‘বাবার বাড়ি’ পরিভাষাটিই নারীর অধিকারহীনতার প্রতীক। শৈশব থেকেই মেয়েদের শেখানো হয় যে জমি ও সম্পত্তি তাদের বিষয় নয়, যার ফলে তারা নিজেদের পরিবারের দ্বিতীয় লিঙ্গ ভাবতে শুরু করে। পরিবর্তন আনতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রকে বৈষম্যমুক্ত করার তাগিদ দেন তিনি।

‘নারী প্রগতি সংস্থা’র নির্বাহী পরিচালক শাহানাজ সুমি বলেন, সম্পত্তিতে সমান অধিকার না থাকায় নারীদের ভবিষ্যৎ শৈশবেই অবমূল্যায়িত হয়। এই বৈষম্যকে স্বাভাবিকভাবে না মেনে প্রতিটি পরিবারে জোরালো প্রশ্ন তোলা প্রয়োজন।

‘প্রাগ্রসর’-এর নির্বাহী পরিচালক ফওজিয়া খোন্দকার জানান, গবেষণার তথ্য অনুযায়ী প্রায় ৬৮ শতাংশ নারী শারীরিক এবং ৭২ শতাংশ নারী মানসিক নির্যাতনের শিকার হন। পিতৃতান্ত্রিক অদৃশ্য কাঠামোর কারণেই এসব অপরাধের সূচনা ঘটে।

অনুষ্ঠানে মানবাধিকারকর্মী, গবেষক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা একমত পোষণ করেন যে, নারী নির্যাতন প্রতিরোধের নীতি নির্ধারণী আলোচনায় স্বামীর বাড়ির পাশাপাশি পিত্রালয়কেও সমান গুরুত্ব প্রদান করতে হবে।

শেয়ার করুন

error: Content is protected !!

শুধু স্বামীর গৃহেই নয়, পিত্রালয়েও ৬৮% নারী পারিবারিক নির্যাতনের শিকার: গবেষণা

প্রকাশের সময় : ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬