আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার
দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি
প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে
নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ
ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক
জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার
নোবেল পাওয়ার খবর কখন পেলেন
মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা
- প্রকাশের সময় : ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৬০ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ পুনরায় চালু করার লক্ষ্যে ৫০ লাখ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন শেষে এই সহায়তার কথা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমীর ডা. শফিকুর রহমান।
পরিদর্শনকালে জামায়াত আমীর জানান, স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনে ভবিষ্যতে আরও সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “এলাকাবাসীর চিকিৎসার স্বার্থে যা করা দরকার, আমরা তা করব ইনশাআল্লাহ। এই অনুদান কেবল শুরু, শেষ নয়।”
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তাণ্ডবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের ছত্রছায়া ছাড়া এমন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়া কঠিন। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি। দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, বিগত কয়েকদিনে ঢাকার মোহাম্মদপুরে অস্ত্রসহ বাড়ি দখলচেষ্টা এবং ইসিবি চত্বরে এক জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুরের মতো একাধিক ঘটনা ঘটেছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দেশজুড়ে এ ধরনের বিশৃঙ্খলা চলছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, একদিকে সরকার জনগণের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীদের হেনস্তা করা হচ্ছে—যা স্বাস্থ্যখাতের জন্য উদ্বেগজনক। অবিলম্বে রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং কেন্দ্রটি চালুর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও ডা. ফখরুদ্দিন মানিক এবং মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

📢 জাতীয় সাপ্তাহিক ‘ভাঙাগড়া’ (নিবন্ধন নং: ডিএ ৫৩২/৯১) মূদ্রণ ও অনলাইন মিডিয়ায় “সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে” আজই যোগাযোগ করুন… 










