আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার
দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি
প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে
নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ
ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক
জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার
নোবেল পাওয়ার খবর কখন পেলেন
গাজীপুরে গরু চুরির ৩ সপ্তাহ: চোর ঘুরছে প্রকাশ্যে, সাজানো মামলায় ভুক্তভোগীরা জেলে (ভিডিওসহ) দেখুন বিস্তারিত…
- প্রকাশের সময় : ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৯১ পড়া হয়েছে

গাজীপুর মহানগরের গাছা থানাধীন জাঝর এলাকায় এক চাঞ্চল্যকর গরু চুরির ঘটনার তিন সপ্তাহ পার হলেও চোরাই গরু উদ্ধার বা মূল অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
উল্টো চোরকে শনাক্ত করার পর ভুক্তভোগী পরিবার ও তথ্য দিয়ে সহায়তাকারীদের সাজানো মামলায় ফাঁসিয়ে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে গাছা থানা পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত চোরদের বিচারের দাবিতে ক্ষোভ ফেটে পড়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
ঘটনার বিবরণ:
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ রাতে জাঝর এলাকার স্থানীয় কৃষক হাবিবুল্লাহর গোয়ালঘরের তালা কেটে একটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়, একটি গর্ভবতী গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় ৫/৬ জনের একটি চোরচক্র। ঘটনার পর ভুক্তভোগী পরিবার সিসিটিভি (CCTV) ফুটেজ বিশ্লেষণ করে প্রতিবেশী মানিক নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে চোর হিসেবে শনাক্ত করে।
সহায়তাকারীদের সাজানো মামলায় ফাঁসানোর অভিযোগ:
ঘটনার পরদিন সকালে ভুক্তভোগী হাবিবুল্লাহর বাড়িতে যান এবং সহমর্মিতা প্রকাশ করেন এবং পরবর্তীতে তারা সন্দেহভাজন মানিকের বাড়িতে গিয়ে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী স্থানীয় বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, গাছা থানা তাতীদল সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক, ৩২ নং ওয়ার্ড সভাপতি একই সাথে আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর মামুন ও ৩২নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, স্থানীয় বায়তুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারন সম্পাদক, ওয়াক্পকৃত ঐতিহ্যবাহী গজারীচালা ঈদগাহের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন।
কিন্তু রহস্যজনকভাবে, গাছা থানা পুলিশ মূল চোরকে গ্রেফতার বা গরু উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবার ও উপরোক্তদের নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে একটি সাজানো মামলা দায়ের করে। এই মামলায় ইমরানকে ১ নম্বর এবং জাহাঙ্গীর মামুনকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
এ দিকে উক্ত ঘটনায় অনুসন্ধানে বেরিয়ে আসছে চানচাল্যকর তথ্য, জানা যায় স্থানীয় প্রভাবশালী শ্রমিকদল নেতা গাজীপুর জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আক্তারুজ্জামান বাবুল চক্র, গাছা থানা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, হাজী মজিবুর রহমান এবং মো.সিফাত মিয়া এই জোরপূর্বক দলিল ও চেক নেওয়ার ঘটনায় সরাসরি জড়িত।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ ও দাবি:
ঘটনার তিন সপ্তাহ পার হয়ে গেলেও মূল অপরাধী ও চোর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রকৃত চোরকে আড়াল করতে এবং ভুক্তভোগী পক্ষকে কোণঠাসা করতে এই উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো মামলা সাজিয়েছে।অনতিবিলম্বে চোরাই গরু উদ্ধার, প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবার ও সহায়তাকারীদের ওপর চাপিয়ে দেওয়া মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার এবং জাঝর এলাকার সর্বস্তরের জনগণ।
#গাজীপুর #গরুচুরি #গাছা_থানা #জাঝর_গাজীপুর #মিথ্যা_মামলা #পুলিশি_হয়রানি #প্রকৃত_চোরের_বিচার_চাই #মিথ্যা_মামলা_প্রত্যাহার_করো #ভুক্তভোগীদের_ন্যায়বিচার_চাই #অন্যায়_বন্ধ_হোক #GazipurNews #CrimeNewsBD #JusticeForVictims #BangladeshNews

📢 জাতীয় সাপ্তাহিক ‘ভাঙাগড়া’ (নিবন্ধন নং: ডিএ ৫৩২/৯১) মূদ্রণ ও অনলাইন মিডিয়ায় “সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে” আজই যোগাযোগ করুন… 












