, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং:
Logo আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার Logo দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি Logo প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে Logo নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ Logo ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক Logo জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন Logo নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার Logo নোবেল পাওয়ার খবর কখন পেলেন

গাজীপুরে আক্তারুজ্জামান বাবুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ: আতঙ্কে এলাকাবাসী (ভিডিওসহ) দেখুন বিস্তারিত…

বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮৭ পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বাবুলের বিরুদ্ধে এলাকায় ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তার নেতৃত্বে গড়ে ওঠা একটি অপরাধী চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ।

অনুসন্ধানে জানা যায়, গাজীপুর এলাকার জমি দখল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় চাঁদাবাজি, মাদক কারবার পরিচালনা এবং প্রতিপক্ষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার মতো ঘটনার সাথে আক্তারুজ্জামান বাবুল ও তার সহযোগীরা জড়িত। এমনকি তার অপকর্ম ও নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছেন না স্থানীয় সামাজিক সংগঠনের সদস্যসহ নিজস্ব রাজনৈতিক দলের (বিএনপি ও সহযোগী সংগঠন) নেতাকর্মীরাও।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা এই অপকর্মের প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হতে হচ্ছে। এলাকায় নিজের প্রভাব ধরে রাখতে ও ভয়ভীতি ছড়াতে তার বাহিনী প্রায়শই সশস্ত্র তাণ্ডব চালায় বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে গাজীপুর এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয় এবং অপরাধীরা আইনের আওতায় আসে।

https://www.facebook.com/reel/1631037235400118

শেয়ার করুন

error: Content is protected !!

গাজীপুরে আক্তারুজ্জামান বাবুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ: আতঙ্কে এলাকাবাসী (ভিডিওসহ) দেখুন বিস্তারিত…

প্রকাশের সময় : ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬