আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার
দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি
প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে
নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ
ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক
জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার
নোবেল পাওয়ার খবর কখন পেলেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের তিন নেতা ও হল সংসদের জিএসের ছাত্রত্ব সাময়িক বাতিল
- প্রকাশের সময় : ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ২৫ পড়া হয়েছে

শিক্ষা ডেস্ক: সাংবাদিকদের ওপর হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে এই প্রাথমিক ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন কতৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই ঘটনায় মোট চারজন ছাত্র নেতার ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদের মধ্যে তিনজন জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পদধারী নেতা এবং অন্যজন একটি হলের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে দায়িত্বরত ছিলেন। সংবাদিকদের লাঞ্ছিত করার মতো এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে এই কড়া বার্তা দিয়েছে।
ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসন এ ধরনের অপরাধ বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়েছে। এর আগে গত কয়েকদিন ধরে ছাত্রনেতাদের এই আচরণ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছিল।
সাময়িকভাবে ছাত্রত্ব বাতিল হওয়া এই চার নেতার বিরুদ্ধে কেন স্থায়ী বহিষ্কারের মতো চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের এই ঘটনার সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে ক্যাম্পাসের ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে কিছুটা সতর্কতা লক্ষ্য করা গেছে।

📢 জাতীয় সাপ্তাহিক ‘ভাঙাগড়া’ (নিবন্ধন নং: ডিএ ৫৩২/৯১) মূদ্রণ ও অনলাইন মিডিয়ায় “সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে” আজই যোগাযোগ করুন… 













