, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন গাজীপুর সিটি নির্বাচন: বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী, জামায়াতের একক প্রার্থী গাজীপুরে গরু চুরি: উদ্ধার না হলেও মামলার গ্যাঁড়াকলে বাদী, নাটের গুরু শ্রমিক দল নেতা বাবুল নিউইয়র্কে বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ফের কমলো বিশ্ববাজারে তেলের দাম | ভাঙাগড়া সরকারের খাল খনন বিশাল পরিকল্পনা, বাস্তবায়ন ভেস্তে যাওয়ার সঙ্কা | ভাঙাগড়া এক লাফে লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম | ভাঙাগড়া ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দুই দিনের প্রশিক্ষণ শুরু ভারতের বিরুদ্ধে ‘চক্রান্তের’ অভিযোগ রিজভীর: ব্রিকস, আদানি বিদ্যুৎ ও আন্তর্জাতিক প্রসঙ্গ রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় হাতেনাতে আটক ১১ তারেক রহমানের চূড়ান্ত তদারকিতে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণার প্রাক্কালে যাদের নাম আলোচনায়

মোহাম্মদপুর থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া মিনা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর কিছুটা অসুস্থবোধ করায় এবং হৃদরোগের সমস্যার কারণে তাকে পুলিশ প্রহারায় ডাক্তারের নিকট পাঠানো হয়েছে।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, খন্দকার মো. আজিজুল হক আরজু পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জনপ্রিয়

আসন্ন গাজীপুর সিটি নির্বাচন: বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী, জামায়াতের একক প্রার্থী

error: Content is protected !!

মোহাম্মদপুর থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬