, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং:
Logo আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন : ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর আলম তালুকদার Logo দক্ষিণখানে মোল্লা খোরশেদ‘র বিরেুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের প্রস্তুতি Logo প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে Logo নাটোর-৪ আসনের এমপি ও পুত্রকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ Logo ভালুকায় সেলুনমালিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক যুবক Logo জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের আশ্বাস Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগের দিন দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন Logo নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার Logo নোবেল পাওয়ার খবর কখন পেলেন

বাল্যবিয়েতে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

  • প্রকাশের সময় : ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / ১৭৭ পড়া হয়েছে

বাল্যবিয়ের ক্ষেত্রে বিশ্বে অষ্টম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। দেশে ১৮ বছরের আগে অর্থাৎ বাল্যবিয়ে হয় ৫১ শতাংশ মেয়ের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার (৮ মার্চ) প্রকাশিত ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের যৌথ প্রতিবেদন ‘গার্লস গোলস: হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস? অ্যাডোলেসেন্ট গার্লস রাইটস ওভার ৩০ ইয়ার্স’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৫১ দশমিক ৪ শতাংশের বিয়ে হয় ১৮ বছর হওয়ার আগে। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, তাদের মধ্যে ২৪ শতাংশ ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই সন্তান জন্ম দেয়। এছাড়া, বাংলাদেশি নারীদের মাত্র ৪৭ শতাংশ নিজেদের প্রজনন স্বাস্থ্য-সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়ন ও অধিকার সংরক্ষণে কাজ করা সংস্থাগুলো বলছে, কিশোরী মেয়েদের ক্ষমতায়নে বিনিয়োগ ও নীতি পরিবর্তনই পারে বাল্যবিয়ের হার কমাতে। বিশেষজ্ঞদের মতে, এ বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

বাংলাদেশে বাল্যবিয়ে রোধে বিভিন্ন আইন ও নীতিমালা থাকলেও এর কার্যকারিতা এখনো প্রশ্নবিদ্ধ। সামাজিক ও অর্থনৈতিক কারণেই এখনো অনেক পরিবার মেয়েদের অল্প বয়সেই বিয়ে দিতে বাধ্য হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব।

শেয়ার করুন

error: Content is protected !!

বাল্যবিয়েতে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫